ফুলবাড়ী কয়লা প্রকল্প

পরিবহন অবকাঠামো – রেল ও বন্দরের জন্য নতুন সম্ভাবনা

অধ্যায় ১১ প্রকল্পের বিষয়সমূহ

অধ্যায় ১১
প্রকল্প তথ্য বিবরণী

পরিবহন অবকাঠামো – রেল ও বন্দরের জন্য নতুন সম্ভাবনা

ফুলবাড়ী কয়লা খনি থেকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় বছরে ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করতে হলে বিপুল ও ভারি যন্ত্রপাতি বিদেশে থেকে আমদানি করতে হবে। খনি কার্যক্রম নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য খনির মেয়াদকালে প্রতিবছর এই আমদানি অব্যাহত রাখতে হবে। উৎপাদিত কয়লা দেশের বিদ্যুত উৎপাদন, শিল্পকারখানা, ইটভাটা ও ব্রিকেট তৈরির মাধ্যমে গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য দেশজুড়ে বাজারজাত করার প্রয়োজন হবে। যন্ত্রপাতি আমদানি ও দেশের বিভিন্ন আঞ্চলিক বাজারে কয়লা সরবরাহের জন্য দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিদ্যমান রেলপথের উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

কয়লা খনি পরিচালনায় বিদেশ থেকে আমদানিকৃত যন্ত্রপাতি পরিবহনের ফলে বন্দর ও রেল কর্তৃপক্ষের জন্য এর অবকাঠামো উন্নয়ন ও বিপুল পরিমাণ রাজস্ব বৃদ্ধির এক অপূর্ব সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ফুলবাড়ী খনিতে ইস্পাত শিল্পে ব্যবহার্য উচ্চ মূল্যের সেমি সফট কোকিং কোল জাতের কয়লা রয়েছে। এই কয়লা যথাযথ বাজারজাত করার জন্য যে অবকাঠামো প্রয়োজন, তা গড়ে তোলা হলে গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চল অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে।

পরিবহন অবকাঠামো – রেল ও বন্দর
ফুলবাড়ী কয়লা পরিবহনে রেলওয়ে ও মোংলা বন্দর আধুনিকায়ন নেটওয়ার্ক