ফুলবাড়ী কয়লা প্রকল্প

পরিবেশগত ও সামাজিক অঙ্গীকার

অধ্যায় ১০ ফুলবাড়ী কয়লা প্রকল্প

পরিবেশগত ও সামাজিক অঙ্গীকার

পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে ফুলবাড়ী কয়লা প্রকল্পের পরিকল্পনা ও নকশা প্রণয়ন এবং বাস্তবায়নে  এশিয়া এনার্জি অঙ্গিকারাবদ্ধ।

এশিয়া এনার্জি সর্বোচ্চ জাতীয় ও আন্তর্জাতিক রীতি ও প্রয়োজনীয় বিধিমালা মেনে চলবে এবং প্রকল্পের পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক ও পরিবেশগত উচ্চমান স্থাপন করবে।

এশিয়া এনার্জি দেশের বিদ্যমান পরিবেশ ও সামাজিক প্রবিধান মেনে চলবে এবং সমস্ত প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করবে।

এশিয়া এনার্জি প্রকল্পকে সামাজিকভাবে দায়বদ্ধ ও পরিবেশগতভাবে গ্রহণযোগ্য করার জন্য প্রধান প্রধান আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক গৃহীত (যেমন বিশ্বব্যাংক, এডিবি, আইএফসি) ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘ইকুয়েটর নীতিমালা’ মেনে চলবে।

এশিয়া এনার্জি’র একটি ‘উন্মুক্ত দ্বার’ নীতি রয়েছে। এর মাধ্যমে প্রতিনিয়ত প্রকল্পের নীতিমালা, কর্মপদ্ধতি, পরিকল্পনা ও নকশাসমূহ পর্যালোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে, যাতে এ সংক্রান্ত উপদেশ-পরামর্শ গ্রহণ ও সময়ের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধনের মাধ্যমে প্রকল্পের উন্নত বাস্তবায়ন সম্ভব হয়।

এ প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ হলো:

প্রকল্পের কারণে কারুরই বাস্তবিক অর্থে অপকার হবেনা।

প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত কাউকেই উপযুক্ত পুনঃস্থাপন/ক্ষতিপূরণ ব্যতীত স্থানান্তর করা হবে না।

এলাকায় পর্যাপ্ত পানি রয়েছে এবং গৃহস্থালি ও সেচের জন্য যথেষ্ট পরিমাণ পানি থাকবে।

কৃষি উৎপাদন এবং কৃষিভিত্তিক জীবিকা ক্ষতিগ্রস্ত হবে না। বরং আধুনিক, উন্নততর চাষাবাদ পদ্ধতি প্রয়োগে কৃষি হবে অধিকতর উৎপাদনশীল এবং লাভজনক জীবিকা।

উপযুক্ত পরিবেশ দূষণ প্রশমন ব্যবস্থা থাকবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে। সামাজিক উন্নয়ন অর্জিত হবে।

দেশের অতীতে বাস্তবায়িত প্রকল্পগুলোর ভুল থেকে শিক্ষা গ্রহণ করা হবে যাতে কোন ধরণের ভুলের পুনরাবৃত্তি না হয়।