ফুলবাড়ী কয়লা প্রকল্প

প্রকল্প প্রস্তাবক (উদ্যোক্তা কাঠামো)

অধ্যায় ০২ প্রকল্পের বিষয়সমূহ

অধ্যায় ০২
প্রকল্প তথ্য বিবরণী

প্রকল্প প্রস্তাবক

ফুলবাড়ী কয়লা প্রকল্পের প্রকল্প প্রস্তাবক এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রপ্রাইটরী লিমিটেড, যা লন্ডনভিত্তিক জিসিএম রিসোর্সেস পিএলসি (ভূতপূর্ব এশিয়া এনার্জি পিএলসি) এর সাবসিডিয়ারী কোম্পানী।

এশিয়া এনার্জি

জিসিএম রিসোর্সেস পিএলসি

বোর্ড অব ডাইরেক্টর্‌স

এশিয়া এনার্জি

এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রপ্রাইটরি লিঃ নিউ সাউথ ওয়েলস এর কর্পোরেশন আইনের আওতায় নিবন্ধনকৃত এবং অষ্ট্রেলিয়ায় গঠিত কোম্পানী (অষ্ট্রেলিয়ান কোম্পানী নং-০৮০৪০৬৮১৯)। ১৯৯৭ সালের ১৫ অক্টোবর তারিখে এটি নিবন্ধিত হয়।

এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রপ্রাইটরি লিঃ খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের নিমিত্তে বাংলাদেশে একটি শাখা অফিস খোলার জন্য ১০ ডিসেম্বর ১৯৯৭ তারিখে বাংলাদেশ সরকারের অনুমতি লাভ করে। বাংলাদেশে শাখা হিসেবে কোম্পানীর কার্যক্রম পরিচালনার অনুমতি শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কর্তৃক সময়ে সময়ে নবায়ন করা হয়।

কোম্পানী আইন ১৯৯৪ (অনুচ্ছেদ ৩৭৯) অনুসারে এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রপ্রাইটরি লিঃ নিবন্ধনের জন্য যৌথ স্টক কোম্পানী বাংলাদেশ এর নিবন্ধকের কাছে আবেদন করে এবং ১৯৯৮ সালের ১৮ মে তারিখে নথিভুক্তির সনদ লাভ করে।

জিসিএম রিসোর্সেস পিএলসি (জিসিএম)

জিসিএম রিসোর্সেস পিএলসি (জিসিএম) লন্ডন ভিত্তিক একটি খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন কোম্পানী। এর পূর্বতন নাম এশিয়া এনার্জি পিএলসি। বাংলাদেশে ফুলবাড়ী কয়লা প্রকল্পের অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর ২০০৩ সালে ইংল্যান্ড ও ওয়েলস-এ এশিয়া এনার্জি পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানী (নং ০৪৯১৩১১৯) হিসেবে অন্তর্ভুক্ত হয়। ২০০৪ সালের ১৯ এপ্রিল কোম্পানীর শেয়ার লন্ডন স্টক এক্সচেঞ্জ এর বিকল্প বিনিয়োগ মার্কেটে (এআইএম) লেনদেনের জন্য অন্তর্ভুক্ত হয়।

বাংলাদেশের ফুলবাড়ী কয়লা প্রকল্প কোম্পানীর অন্যতম প্রধান বিনিয়োগ প্রকল্প। এছাড়া খনিজ সম্পদ উন্নয়নে নিয়োজিত বিশ্বের বিভিন্ন কোম্পানীতেও জিসিএম এর বিনিয়োগ রয়েছে।

বোর্ড অব ডাইরেক্টর্‌স

মাইকেল ট্যাং, এক্সিকিউটিভ চেয়ারম্যান

মাইকেল ট্যাং জিসিএম রিসোর্সেস এর নির্বাহী চেয়ারম্যান এবং বিনিয়োগ প্রতিষ্ঠান মেত্তিজ ক্যাপিটাল লিমিটেড এর প্রতিষ্ঠাতা। প্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ উৎপাদন, ম্যানুফ্যাকচারিং ও আবাসন খাতে কর্পোরেট ও আর্থিক বিষয়ে মেত্তিজ এর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

মাইকেল ট্যাং লন্ডনের একজন ব্যারিস্টার। তিনি লন্ডন স্কুল অব ইকনমিকস এন্ড পলিটিকাল সায়েন্স থেকে আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি ১মালয়েশিয়া কমিউনিটি আ’লাইআন‌‌‌স ফাউন্ডেশন এর একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি। ফাউন্ডেশনটি একটি দাতব্য প্রতিষ্ঠান যা সমস্যা সমাধান ও বিভিন্ন জনসেবামূলক কাজে নিয়োজিত। ইতঃপূর্বে এটি কোজাদি’র সাথে যুক্ত ছিল; কোজাদি সুবিধাবঞ্চিতদের শিক্ষা-ঋণ ও ক্ষুদ্র-ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যেটি অলাভজনক ইউনিভার্সিটি টুঙ্কু আব্দুল রহমান এবং অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট ধর্ম রেয়াল্ম প্রতিষ্ঠায়ও অর্থায়ন করেছে।

মাইকেল ট্যাং কৃতিত্বপুর্ণ খেতাব ‘ডিস্টিংগুইশড অর্ডার অব মেরিটোরিয়াস সার্ভিস’(“পাংলিমা যাসা নেগারা”) অর্জন করেন যা প্রয়াত সুলতান বাদলিশাহ পুত্র মালয়েশিয়ার মহামান্য রাজা আলমু’তাসিমু বিল্লাহি মুহিবুদ্দিন তুয়াঙ্কু আলহাজ্ব আব্দুল হালিম মু’আদজাম শাহ কর্তৃক “দাতো” সম্মানে ভূষিত। জাতীয় পর্যায়ে তাঁর অসামান্য ও অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরষ্কারটি দেওয়া হয়, বিশেষতঃ স্থিতিশীলতা অর্জন, সমৃদ্ধি এবং সকলের জন্য উন্নত জীবনমান বিনীর্মানে সহায়তার জন্য।

দাতো’ মুহম্মদ ভিরা দানি বিন আব্দুল দাইম, নন-এক্সিকিউটিভ ডাইরেক্টর

দ্যাতো’ মুহম্মদ ভিরা দানি বিন আব্দুল দাইম বিনিয়োগের নানাবিধ পোর্টফোলিও ব্যবস্থাপনা করেন। এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় খনিজ সম্পদ, রিয়েল এস্টেট ও ব্যাংকিং খাতের বিকাশে তিনি ও তাঁর পরিবারের বিশেষ আগ্রহ রয়েছে। বর্তমানে, তাঁর পরিবার বাংলাদেশের আইসিবি ইসলামিক ব্যাংকের সর্বোচ্চ শেয়ারের মালিক।

দাইম ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয়’ হতে ‘ব্যাচেলর অব আর্টস’ এবং ‘মাস্টার অব আর্টস’ ডিগ্রি অর্জন করেন।

রউফ দাউদ, নন-এক্সিকিউটিভ ডাইরেক্টর

জনাব দাউদ এশিয়ায় খনি এবং তেল ও গ্যাস শিল্পে তাঁর কর্মজীবন শুরু করেন, এবং পরবর্তীতে ইউরোপে শিল্প উৎপাদনে যুক্ত হন। তিরিশ (৩০) বছরের বেশী অভিজ্ঞতায় তিনি জ্যেষ্ঠ ব্যবস্থাপনা (সিনিয়র ম্যানেজমেন্ট) পর্যায়ে কারিগরি ও কর্পোরেট উভয় ক্ষেত্রে ভূমিকা পালন করেন।

তিনি রয়্যাল স্কুল অব মাইনস এর একজন সহযোগী এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মাইনিং বিষয়ে প্রথম শ্রেণীসহ বিএসসি সম্মান (ইঞ্জিঃ) ডিগ্রি অর্জন করেন। রউফ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ফ্রান্সের আইএনএসইএডি ও ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কু্‌ল থেকে নিয়ন্ত্রণ প্রকৌশল ও পরিচালনা গবেষণা বিষয়ে ১ (এক) বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেন।

সিনিয়র ম্যানেজমেন্ট

গ্যারী এন. লাই, চীফ অপারেটিং অফিসার, জিসিএম এবং চীফ এক্সিকিউটিভ অফিসার, এইসিবি

গ্যারী লাই জিসিএম রিসোর্সেস এর চীফ অপারেটিং অফিসার ও জিসিএম এর সাবসিডিয়ারী এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রপ্রাইটরি লি: এর প্রধান নির্বাহী কর্মকর্তা (চীফ এক্সিকিউটিভ অফিসার)। তিনি ২০০৪ সালের জানুয়ারী থেকে ফুলবাড়ী কয়লা প্রকল্পের সঙ্গে যুক্ত। তিনি এ প্রকল্পের অনুসন্ধান কার্যক্রম ও সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় নেতৃত্ব দেন। গ্যারী লন্ডনের রয়্যাল স্কুল অব মাইনস্ থেকে রক মেকানিকস্ এ মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত একজন যোগ্যতাসম্পন্ন জিওলজিস্ট ও জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার। খনি শিল্পে তাঁর ৩৯ বছরের অভিজ্ঞতা রয়েছে। ইতোপূর্বে তিনি বিভিন্ন খ্যাতনামা মাইনিং কোম্পানিতে ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। তাঁর দায়িত্বসমূহের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কালগুর্লি কনসোলিডেটেড গোল্ড মাইনস্ এর সুপার পিট কার্যক্রম পরিচালনায় স্ট্র্যাটেজিক মাইন ডেভেলপমেন্ট ম্যানেজার এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে মাইনিং রিসার্চ ফর সিআরএ-তে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন।

এম আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক, এনভায়রনমেন্ট এ্যান্ড কমিউনিটি

আনোয়ারুল ইসলাম একজন বাংলাদেশী নাগরিক। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতকোত্তর এবং পরিবেশ ব্যবস্থাপনায় আমেরিকা, জাপান এবং ভারত থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। উন্নয়ন, পরিবেশগত ও প্রাকৃতিক সম্পদ খাতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থায় কারিগরি এবং ব্যবস্থাপনায় তাঁর একত্রিশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বাংলাদেশ পরিবেশ অধিদফতরের সিনিয়র কর্মকর্তা হিসাবে দশ বছর কাজ করেন। এছাড়া তিনি সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব পরিবেশ সংরক্ষণ সংস্থা- আইইউসিএন এর বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রধান হিসাবে তিন বছর কাজ করেন।