ফুলবাড়ী কয়লা প্রকল্প

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন – বিদ্যুৎ সমস্যার সাশ্রয়ী সমাধান

অধ্যায় ১২ প্রকল্পের বিষয়সমূহ

অধ্যায় ১২
প্রকল্প তথ্য বিবরণী

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন – বিদ্যুৎ সমস্যার সাশ্রয়ী সমাধান

কয়লা বিশ্বব্যাপী বিদ্যুত উৎপাদনের অন্যতম প্রধান সাশ্রয়ী মাধ্যম। ফুলবাড়ীর কয়লা ব্যবহার করে ৪,০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত উৎপাদন সম্ভব।এ আলোকে এশিয়া এনার্জি ১,০০০ মেগাওয়াট  পর্যন্ত  উৎপাদন  ক্ষমতার একটি কয়লা ভিত্তিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপনের  প্রস্তাব  সরকারের কাছে জমা দিয়েছে, পরে এটি ২,০০০ মেগাওয়াট পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ফুলবাড়ী খনির মাধ্যমে সাশ্রয়ী ও সহজলভ্য প্রাথমিক জ্বালানীর নিশ্চিত সরবরাহের ওপর ভিত্তি করে দেশের চাহিদা অনুসারে দেশী-বিদেশী উদ্যোক্তাদের দ্বারা আরও বিদ্যুত কেন্দ্র নির্মিত হবে। ফুলবাড়ী প্রকল্প প্রাকৃতিক গ্যাস, আমদানীকৃত তরল জ্বালানী ছাড়াও বিকল্প জ্বালানী হিসাবে দেশে মজুদ প্রাকৃতিক সম্পদ-কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশের বিদ্যমান বিদ্যুৎ সমস্যা বহুলাংশে লাঘব করবে। দ্রুত নিঃশেষিত গ্যাসের মজুদ এবং উচ্চ মূল্যের আমদানীকৃত জ্বালানী তেলের বিবেচনায় দেশীয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন একটি জনহিতকর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।