ফুলবাড়ী কয়লা প্রকল্পের সুফল
ফুলবাড়ী কয়লা প্রকল্প বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী প্রকল্প। এ প্রকল্প জাতীয় ও স্থানীয় অর্থনীতির জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে। ট্যাক্স, রয়্যালটি এবং সার্ভিস চার্জ বাবদ প্রতি বৎসর সরকারের উল্লেখযোগ্য আয় ছাড়াও ফুলবাড়ী কয়লা প্রকল্প নতুন কর্মসংস্থান এবং টেকসই নতুন শিল্প কারখানা গড়ে তুলতে অবদান রাখবে। বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানীর সরবরাহের পাশাপাশি ব্রিকেট তৈরি, গৃহস্থালী ও শিল্পে ব্যবহারের জন্য প্রযোজনীয় কয়লার যোগান দেবে। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের রেল ও বন্দর অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে এবং মূলতঃ কৃষি ভিত্তিক এই অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।
দেশের জ্বালানী ও বিদ্যুৎ চাহিদা পূরণ:
সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানীর নিশ্চয়তা
৪,০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে জ্বালানীর যোগান দেয়ার সক্ষমতা যা দেশের বর্তমান সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার প্রায় কাছাকাছি
বিদ্যুৎ উৎপাদনে গ্যাস এবং ব্যয়বহুল আমদানীভিত্তিক জ্বালানী নির্ভরতা হ্রাস যা জ্বালানী ব্যবহারে ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরী করবে
ব্রিকেট তৈরি, গৃহস্থালী ও শিল্পে ব্যবহারের জন্য প্রযোজনীয় কয়লার যোগান
এশিয়া এনার্জি’র প্রস্তাবিত ১,০০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সুফল বাড়াবে
ব্যাপক অর্থনৈতিক প্রভাব
প্রতি বছর জাতীয় জিডিপি-তে ১.০% অবদান
ট্যাক্স ও রয়্যালটি, সার্ভিস চার্জ বাবদ প্রকল্পের মেয়াদে ৮ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি আয়
কয়লা ও জ্বালানী তেলের ওপর আমদানী নির্ভরতা কমায় ব্যালান্স অব পেমেন্টের উপর ইতিবাচক প্রভাব
দারিদ্র দূরীকরণ ও টেকসই উন্নয়ন
স্থানীয় ও আঞ্চলিক উন্নয়ন
প্রায় ১৭,০০০ নতুন স্থানীয় কর্মসংস্থান (প্রত্যক্ষ ও পরোক্ষ)
সহসম্পদ (কো-প্রডাক্ট) নির্ভর এবং খনি সহযোগী নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি
উন্নত নাগরিক সুবিধাসহ নতুন পরিকল্পিত শহর ও গ্রাম
উন্নত শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ অবকাঠামো
গৃহস্থালী ও শিল্পের জন্য উন্নত পানি সরবরাহ ব্যবস্থা
উন্নত সেচ সুবিধার কারণে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি