ফুলবাড়ী কয়লা প্রকল্প

সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা

অধ্যায় ০৫ ফুলবাড়ী কয়লা প্রকল্প

সম্ভাব্যতা সমীক্ষা ও কোর ড্রিলিং
আন্তর্জাতিক মানের কারিগরি, পরিবেশগত ও সামাজিক সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম

সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা

এশিয়া এনার্জি চুক্তির বাধ্যবাধকতার আওতায়  ২০০৪ সালের শুরুতে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতের কাজ শুরু করে। এ কাজের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে  ২৪ মাস সময় নির্ধারণ করা ছিল। তবে দেশি বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক এবং কোম্পানীর কর্মকর্তা- কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে ১৮ মাসের মধ্যেই তা সম্পন্ন করে ২ অক্টোবর ২০০৫ তারিখে সরকারের কাছে জমা দেয়া হয়।

বিভিন্ন কারিগরী, পরিবেশগত ও সামাজিক সমীক্ষা এই কার্যক্রমের অংশ ছিল। এর মাধ্যমে ফুলবাড়ী কয়লা এলাকার সম্পদ যথাযথভাবে নিরূপণ ও তা পরিবেশসম্মত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় আহরণের প্রাসঙ্গিক সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করা হয়। সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছা যায় যে ফুলবাড়ীতে উন্নতমানের যথেষ্ট পরিমাণ কয়লা মজুদ আছে যা উন্মুক্ত খনন পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশগত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতিতে আহরণ সম্ভব। সার্বিকভাবে প্রকল্পটি বাস্তবায়নযোগ্য এবং পরিবেশ ও সামাজিক প্রভাবসমূহ ব্যবস্থাপনাযোগ্য।

পরিবেশগত ও সামাজিক সমীক্ষা

সম্ভাব্যতা সমীক্ষার অংশ হিসেবে ফুলবাড়ী কয়লা প্রকল্পের জন্য দেশীয় ও আন্তর্জাতিক সর্বোচ্চ মান ও নির্দেশনাসমূহ অনুসরণ করে পরিবেশগত ও সামাজিক সমীক্ষা পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন ধরণের জরিপ, তথ্য সংগ্রহ, মতবিনিময়, পরিবেশগত পরিবীক্ষণ ও বিশেষ সমীক্ষা পরিচালিত হয়। তিনশো’র বেশী দেশী বিদেশী বিশেষজ্ঞ পেশাজীবি এ কাজে অংশগ্রহণ করেন, এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে বাংলাদেশের বিভিন্ন সংস্থা এ কাজে জড়িত ছিলেন।

ইআইএ/ ইএসআইএ পরামর্শকদল

এসএমইসি (স্মেক) ইন্টারন্যাশনাল প্রোঃ লিঃ অষ্ট্রেলিয়া – প্রকল্প ব্যবস্থাপনা, সামাজিক সমীক্ষা, পুনঃস্থাপন পরিকল্পনা, পরিবেশগত পরিবীক্ষণ, হাইড্রোলজি, জলগতি বিষয়ক প্রায়োগিক কৌশল (মডেলিং), ভৌগলিক তথ্য সংগ্রহ ব্যবস্থা (জিআইএস), বাতাসের গুণগত মান, শব্দ, পুনর্বাসন ও নান্দনিক সৌন্দর্য, পানির গুণগত মান, যান চলাচল, শহর পরিকল্পনা, খনির পানির ভারসাম্য

জিএইচডি প্রোঃ লিঃ অষ্ট্রেলিয়া – সম্পদ মূল্যায়ন, ভূ-কৌশলগত সমীক্ষা, হাইড্রোজিওলজি, স্থানীয় ও আঞ্চলিক অবকাঠামো এবং পরিবহণ, তথ্য ব্যবস্থাপনা, ভূ-পদার্থবিদ্যা, শহর পরিকল্পনা, বন্দর ব্যবস্থাপনা

মাইন কনসাল্ট প্রোঃ লিঃ অষ্ট্রেলিয়া – খনির নকশা ও পরিকল্পনা প্রণয়ন

কিউসিসি লিমিটেড অষ্ট্রেলিয়া – কয়লার গুণগত মান নির্ণয়

বাংলাদেশী প্রতিষ্ঠান সিইজিআইএস – এলাকার জি আই এস ভিত্তিক ভূমি ব্যবহার ও মালিকানা বিষয়ক তথ্য ব্যবস্থা, মাঠ পর্যায়ে হাইড্রোলজি বিষয়ক যন্ত্রপাতি স্থাপন এবং তথ্য সংগ্রহ

ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)- প্রতিবেশগত তথ্য ভান্ডার এবং মাঠ পর্যায়ে জীববৈচিত্র্য নিরূপণ

বিসিএএস – পুনঃস্থাপন সমীক্ষা

হেল্‌থ প্রমোশনস লিঃ – স্বাস্থ্যগত প্রভাব নিরূপণ

ইনষ্টিটিউট অব ওয়াটার মডেলিং (আই ডব্লিউ এম )- আঞ্চলিক ভূ-পৃষ্ঠের পানি বিষয়ক প্রায়োগিক কৌশল (মডেলিং)

ডঃ এম কে আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় – ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিকের পরিমাণ যাচাই

ডঃ এন কামাল, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি – জনসংখ্যাতাত্ত্বিক সমীক্ষা

জনাব মান্নান, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি – নৃতত্ত্ব, সংথ্যালঘু,  জাতিসত্ত্বা বিষয়ক সমীক্ষা

প্রফেসর এম হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থান বিষয়ক সমীক্ষা

ডঃ এস আমিন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর – মৃত্তিকা বিজ্ঞান

প্রফেসর এস এম মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় – আর্থ-সামাজিক সমীক্ষা

বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)- পানির গুণগত মান পরীক্ষা

এএলএস (এনভায়রণমেন্টাল ল্যাবরেটরিজ) অষ্ট্রেলিয়া – পানির গুণগত মান পরীক্ষা

আইসিডিডিআর,বি – পানিতে ব্যাকটেরিয়া ও আর্সেনিক পরীক্ষা

বিএইসি (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন)- ভূপদার্থিক জরিপ (বোর হোল লগিং), বাতাসে ভাসমান বস্তুর নমুনা বিশ্লেষণ এবং গুণগত মান নিশ্চিতকরণ নিরীক্ষা

এফইউজিআরও (ফিউগরো) অষ্ট্রেলিয়া – জরিপ

আইইউসিএন (দি ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন)- জীববৈচিত্র্য এবং আইন ও নীতিমালা বিষয়ক পর্যালোচনা

সামাজিক ও পরিবেশগত সমীক্ষায় গৃহীত প্রধান প্রধান কার্যক্রম

পরিবেশ বিষয়ক পরিবীক্ষণ (নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ও ব্যাখ্যা)- আবহাওয়া, বায়ু, শব্দ, ভূ-গর্ভস্থ পানি, ভূ-পৃষ্ঠের পানি, মৃত্তিকা

ভূ-পৃষ্ঠের পানি বিষয়ক প্রায়োগিক কৌশল (মডেলিং)

হাইড্রোলজি ও হাইড্রোজিওলজি বিষয়ক প্রায়োগিক কৌশল (মডেলিং)

পানির ভারসাম্য

জীববৈচিত্র্য নিরূপণ সমীক্ষা

ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিক নিরূপণ

আর্থ-সামাজিক সুফল বিষয়ক সমীক্ষা

প্রত্নতাত্ত্বিক সমীক্ষা

জনসংখ্যাতাত্ত্বিক সমীক্ষা

স্বাস্থ্যগত প্রভাব নিরূপণ

ফুলবাড়ী শহরের পূর্বাংশে পানি সরবরাহ বিষয়ক সমীক্ষা

ক্ষতিগ্রস্ত গ্রামসমূহে পানি সরবরাহ বিষয়ক সমীক্ষা

পুনর্বাসন অবকাঠামো (শহর ও গ্রাম) পরিকল্পনা এবং ভূমি ব্যবহার বিষয়ক সমীক্ষা

কৃষি বিষয়ক সমীক্ষা

কয়লা পরিবহন বিষয়ক সমীক্ষা

পুনঃস্থাপন জরিপ

আর্থ-সামাজিক ও জনসংখ্যা বিষয়ক সমীক্ষা

প্রতিষ্ঠান ও অবকাঠামো জরিপ

সরকারি অফিস ও এনজিও সমূহ জরিপ

শহর পরিকল্পনা জরিপ

যানবাহন চলাচল বিষয়ক জরিপ

গ্রাম যাচাই জরিপ

মৃত্তিকা বিষয়ক জরিপ

জনগণ/সম্প্রদায়ের সাথে মতবিনিময় এবং তথ্য প্রচার

জি আই এস ভিত্তিক জমি নির্ধারণ ও মালিকানা বিষয়ক সমীক্ষা

এ সমীক্ষা থেকে বিভিন্ন প্রতিবেদন তৈরী করা হয়েছে এবং এর প্রাষঙ্গিক প্রতিফলন রয়েছে সম্ভাব্যতা সমীক্ষার সারসংক্ষেপ ও খনি উন্নয়ন পরিকল্পনায়।

প্রকল্পে যেসব পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরী করা হয়েছে তা হলো –

খনির পানি ব্যবস্থাপনা পরিকল্পনা

মৃত্তিকা ব্যবস্থাপনা পরিকল্পনা

বায়ুর গুণগত মান ব্যবস্থাপনা পরিকল্পনা

গ্রীণ হাউস গ্যাস ব্যবস্থাপনা পরিকল্পনা

শব্দ ও বিস্ফোরণ ব্যবস্থাপনা পরিকল্পনা

জীববৈচিত্র্য ব্যবস্থাপনা পরিকল্পনা

খনি পুনর্বাসন ও খনি সমাপ্তিকরণ পরিকল্পনা

বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা

ঝুঁকিপূর্ণ পদার্থ ব্যবস্থাপনা পরিকল্পনা

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিকল্পনা

সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্য ও নিরাপত্তা পরিকল্পনা

প্রত্নতত্ত্ব ও সংস্কৃতি ব্যবস্থাপনা পরিকল্পনা

পুন:স্থাপন পরিকল্পনা

আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা

মতবিনিময় ও তথ্য প্রকাশ পরিকল্পনা

সম্প্রসারিত নতুন শহর ও পরিস্থাপন গ্রাম উন্নয়ন পরিকল্পনা

পরিবেশগত ও সামাজিক সমীক্ষার বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া এবং প্রকল্পের মেয়াদকালব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে